শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পর্যটন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বার্ষিক সভা অনুষ্ঠিত আইন নয়, প্রয়োজন নিরাপত্তা সংস্কৃতি কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের তাগিদ আইইবির অনুষ্ঠানে মুন্সীগঞ্জে যুবকের দুই পায়ের রগ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেফতার মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২৬ শুভ উদ্বোধন পাইকগাছায় গ্রাম পুলিশের বিষপান অতঃপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন আনোয়ারায় সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ছাত্রদল নেতা সুুজা’র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক সোনারগাঁয়ে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে টাকা ও তামা ছিনতাই বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি উলিপুরে খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন প্রতিবন্ধীবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতের আহ্বান আইসিটি মন্ত্রীর শেরপুর শহরে দিনব্যাপী চাকরী মেলা অনুষ্ঠিত নগরকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা “সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন

কার হাতে যাচ্ছে টাইগারদের টি-টোয়েন্টির নেতৃত্ব?

অনলাইন ডেস্ক :
রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১২:০০ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : তিন ফরম্যাটে অধিনায়কত্ব পাওয়ার পর প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুতেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ফলে নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে ওপেনার লিটন দাসের নাম।

টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি শান্ত। তবে টি-টোয়েন্টির জন্য দীর্ঘমেয়াদে একজন অধিনায়ক খুঁজছে বিসিবি। এ বিষয়ে শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছে, যারা এখনও দলে রয়েছে। তাদের মধ্য থেকেই কাউকে অধিনায়কত্ব দেয়ার চেষ্টা করব।

বিসিবি সভাপতির বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, লিটন দাসই হতে পারেন নতুন অধিনায়ক। সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর টি-টোয়েন্টির নেতৃত্বে এসেছিলেন শান্ত। তবে তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলকে দারুণভাবে সামলেছেন লিটন। তার নেতৃত্বগুণের প্রশংসাও হয়েছিল। ফলে বিসিবির নতুন পরিকল্পনায় তার নামই সবার আগে আসছে।

বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে দিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাকের ক্রিকেটকে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গও ঘুরেফিরে আসছে। নতুন করে কি এখন সাজানো হবে দল? ফারুক বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে, ভালো কিছু করার। ক্রিকেটারদের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে, যা অনুসারে তারা কাজ করবে। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেয়া যায়।’
ঢাকাপ্রতিদিন/এআর

 

 


এই বিভাগের আরো খবর