বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

দুর্গাপুরে ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:০২ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুরে মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প শুরু করা, রমজানে মাসের মধ্যে বকেয়া ৩ মাসের বেতন দেয়া, বেতনবৃদ্ধি করার দাবিসহ মোট ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

আজ (২৩ মার্চ) রবিবার সকাল ১১ টায় মউসিক শিক্ষক কল্যাণ পরিষদ দুর্গাপুর শাখার আয়োজনে দুর্গাপুর উপজেলা মডেল মসজিদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে শিক্ষকরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। অবস্থান শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবরে লেখা একটি স্মারকলিপি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র কাছে প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিগত ৭ পর্যায়ে সন্তুষ্টজনক কাজ করে সকলের কাছে প্রশংসিত হয়েছি। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ, বেকার যুবক ও নারী শিক্ষিকাবৃন্দ অত্যান্ত আন্তরিকতা দিয়ে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। এর মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষার প্রসার হয়েছে, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, কোরআন শিক্ষা দেয়া হয়েছে, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আমরা সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। ধর্মমন্ত্রণালয়ে এখনও ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন। তারাই এখন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে গড়িমসি করছেন। এখন কেনো এই প্রকল্প আউটসোর্সিং এর আওতায় নেয়ার পাঁয়তারা চলছে? আমরা তা বাস্তবায়ন হতে দিবো না।

বক্তারা আরও দাবি করে বলেন, দুর্গাপুর উপজেলায় ১০৬ জন শিক্ষক-শিক্ষিকা সুনামের সাথে এই দায়িত্ব পালন করে আসছে। তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন। এছাড়াও ৩ মাসের বকেয়া বেতন অনতিবিলম্বে দিতে হবে এবং বেতন বৃদ্ধি করাসহ প্রকল্পটি চালু রাখার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুফতি মোঃ জুনায়েদ আলী, সাধারন সম্পাদক মোঃ আঃ আহাদ, সহ-সাধারন সম্পাদক হাফেজ রহিদুল ইসলাম, ক্যাশিয়ার কারী মোঃ কবির হোসেন, সহ-ক্যাশিয়ার কারী মোঃ আঃ মোতালেবসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর