বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের ঘাটাইলে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ও পৌর যুবদল। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কলেজ মোড় চত্বর, পুরাতন বাস স্ট্যান্ডসহ মেইন রোডের বিভিন্ন স্থানে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর বিএনপি’র সভাপতি আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হোসেন সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন রনি, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু বলেন, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আজকে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি । ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।এছাড়া, যুবদলের মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।