মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

অতিরিক্ত কোলেস্টেরল? নিয়মিত খেতে পারেন যেসব সবুজ খাবার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : হৃদরোগের ঝুঁকি কমাতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসকরা বলছেন, বিশেষ করে খারাপ কোলেস্টেরল মাত্রাতিরিক্ত বেড়ে গেলে তা হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো গুরুতর ঝুঁকি তৈরি করে। তাই প্রয়োজনে ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু বিশেষ খাবার নিয়ম করে খাওয়াও সমান জরুরি। গবেষণা বলছে, কিছু সবুজ রঙের ফল ও সবজি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা নেয়।

চলুন জেনে নিই, কোন কোন সবুজ খাবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
সবুজ আঙুর
সবুজ আঙুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল, যা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে উপকারী।

ব্রকলি
এই সবুজ ফুলকপিটি ট্রাইগ্লিসারাইড কমাতে সক্ষম, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

সপ্তাহে কয়েক দিন ব্রকলি খাওয়ার অভ্যাস হৃদরোগ প্রতিরোধে সহায়ক।

পালংশাক
পালংশাকে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখে। তবে একে কাঁচা না খেয়ে সিদ্ধ বা রান্না করে খাওয়াই ভালো। বেশি পরিমাণে কাঁচা পালংশাক খেলে পেটের সমস্যা হতে পারে।

বাঁধাকপি
সবুজ শাকসবজির মধ্যে অন্যতম বাঁধাকপিও কোলেস্টেরল কমাতে সহায়ক। রান্নার আগে হালকা সিদ্ধ করে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কম হয়। সালাদে মাঝে মাঝে খাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত না খাওয়াই ভালো।

অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে থাকা মোনোস্যাচুরেটেড ফ্যাট শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। হার্টের জন্য উপকারী এই ফলটি ব্রেড টোস্টের সঙ্গে বা স্মুদিতেও খাওয়া যায়।

চিকিৎসকেরা মনে করেন, কোলেস্টেরলের মাত্রা যখন অতিরিক্ত বাড়তে থাকে, তখন অবশ্যই ওষুধের প্রয়োজন হয়। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় যদি এই সবুজ খাবারগুলো অন্তর্ভুক্ত করা যায়, তাহলে প্রাকৃতিকভাবেই অনেকাংশে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে ওষুধের উপর নির্ভরতা কমে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে।

সূত্র: এবিপি

ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর