বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

রাজশাহী দুর্গাপুরে ৮টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সোমবার, ২৩ জুন, ২০২৫, ২:৩৪ অপরাহ্ন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ী শ্রীধরপুর বাজারে রাতের আধাঁরে ৮ টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল রবিবার (২২ শে জুন) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান মালিকদের দাবী ৮টি দোকানে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। চুরি হওয়া দোকান গুলো হলো, মেসার্স বিসমিল্লাহ খাদ্য ভান্ডার, মেসার্স আবদুল্লাহ খাদ্য ভান্ডার, মেসার্স শাহিন স্টোর, মেসার্স মা বাবার দোয়া, সিনজেনটা কৃষি ঘর, মেসার্স মা-বাবার দোয়া ইলেকট্রনিক, জাহাঙ্গীর স্টোর।

‎এ বিষয়ে বিসমিল্লাহ খাদ্য ভান্ডারের মালিক আশরাফুল আলম বলেন, আমি ফজরের নামাজ পড়ে দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভেঙে চাউল, তেল, আটা, ভুসি সহ ইত্যাদি দ্রব্য সামগ্রী চুরি হয়েছে।

‎শাহীন স্টোরের দোকানদার আশরাফুল ইসলাম বলেন, আমার দোকানে মালে ভরপুর ছিল কিন্তু সকালে এসে দেখি আমার দোকানের মাল অর্ধেক নগদ ক্যাসসহ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে।

‎মেসার্স মা বাবার দোয়া সার ও কীটনাশকের দোকান মালিক সোহেল রানা বলেন, আমি সকাল ৫.১০ মিনিটে দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভাঙ্গা ঝাপ খোলা, নগদ অর্থসহ দোকানের ২০ থেকে ৩০ হাজার টাকা চুরি হয়েছে।

‎মেসার্স আবদুল্লাহ খাদ্য ভান্ডার ও মুদিখানা দোকানদার আসাদুল বলেন, আমার তিনটি দোকান রয়েছে তিনটির মধ্যে দুইটি দোকানের তালা ভেঙ্গে চুরি করেছে। আমার মুদিখানার দোকানে আমি সকালে এসে দেখি তালাভাঙ্গা আমার দোকানের মালামাল নেই, নগদ অর্থসহ আমার ৩০ থেকে ৪০ হাজার টাকার দ্রব্য সামগ্রী চুরি হয়েছে।

‎জাহাঙ্গীর স্টোরের মালিক জাহাঙ্গীর আলম বলেন, সকাল পাঁচটার সময় দোকানে এসে দেখি, তালাভাঙ্গা, দোকানের যত মালামাল আছে সব চুরি করে নিয়ে গেছে। এছাড়াও নগদ অর্থসহ ২০ থেকে ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। ‎মেসার্স মা-বাবার দোয়া ইলেকট্রনিক এর মালিক মিলন বলেন, সকালে দোকানে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা দোকানের মালামাল নেই, নগদ অর্থসহ ৩০ থেকে ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে আমার।

‎সিনজেনটা কৃষি ঘর মালিক ফজলু জানান, আমার দোকান ভেঙ্গে মালামাল নগদ অর্থসহ ৩০ থেকে ৪০ হাজার টাকা চুরি হয়েছে। তিনি আরও বলেন, আমি ২০ বছর ধরে এই শ্রীধরপুর বাজারে ব্যবসা করে আসছি এমন ঘটনা আমি কখনো দেখিনি এই প্রথম ঘটলো। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক বলে জোর দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে শ্রীধরপুর বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারি রবিউল ইসলাম বলেন, এটি একটি দুঃখজনক বিষয় কারণ দীর্ঘদিন থেকে এই বাজারে আমি ব্যবসা করে আসছি এরকম ঘটনা আমার নজরে কখনো পড়েনি। এ সমস্ত কাজ যারা নিশায় আসক্ত হয়ে থাকে তাদের দ্বারাই সম্ভব বলে আমি মনে করি কারণ সাধারণ মানুষের দ্বারা সম্ভব না নিরীহ মানুষের ক্ষতি করা। তবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যারা প্রকৃত দোষী তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বলে আমরা জোর দাবি জানাচ্ছি।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মিঞা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। তবে তাদেরকে থানায় আসতে বলা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর