শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জিয়ানগরে তারেক রহমানের উপহারের ঘর পেয়ে মাথা গোজার ঠাই পেলেন শাহীনুর বেগম

‎ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

‎মানুষ মানুষের জন্য এই চেতনা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহীনুর বেগম পেলেন নতুন একটি ঘর।
‎সোমবার (২৫ আগস্ট) বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
‎এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
‎স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতারা সাধারণত দলীয় কর্মসূচি ও ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন। কিন্তু তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার মূল শক্তি। তারেক রহমানের এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
‎নতুন ঘর হাতে পেয়ে শাহীনুর বেগম চোখের পানি আটকে রাখতে পারেননি। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
‎এসময় উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তান হাফিজ, ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রিয়াজুল ইসলাম বয়াতি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক রেহেনা হাফিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো: জুয়েল রানা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ দোয়া মোনাজাত করেন।


এই বিভাগের আরো খবর