শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কিস্তির বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা, দেখা মিলছে না কাঙ্খিত ইলিশের

ভান্ডারিয়া (পিরোজপুর)প্রতিনিধি
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

কিস্তির বোঝা মাথায় নিয়েই প্রতি নিয়ত নদীতে জাল ফেলছে জেলেরা কিন্তু পাওয়া যাচ্ছে না কাঙ্খিত ইলিশের দেখা। ভরা মৌসুমেও পিরোজপুরের নদীগুলোতে দেখা মিলছে না ইলিশের, হতাশায় দিন কাটছে জেলেদের। স্থানীয় জেলেরা বলছে ঝাটকা ও অবৈধ জাল দিয়ে মাছ ধরার কারণেই ইলিশ শূন্য হয়ে পড়েছে নদীগুলো।
সঠিকভাবে যদি জাটকা রক্ষা করা না যায় তাহলে আগামীতে ইলিশের ঐতিহ্য হারাবে এই জেলা।

পিরোজপুরের প্রধান বড় নদী কালিগঙ্গা, কচা, বলেশ্বর। দূর থেকে দেখলে মনে হবে সারি সারি নৌকা নিয়ে জেলেরা ইলিশ আহরণে ব্যস্ত সময় পার করছে, ঝাকে ঝাকে ধরা পড়ছে কচা ও কালী গঙ্গার সুস্বাদু ইলিশ, কিন্তু জেলেদের কাছে গেলেই ফুটে উঠে বাস্তব চিত্র। দু তিন দিন ধরে জেলেরা জাল ফেললেও দেখা মিলছে না প্রত্যাশিত ইলিশের। মাঝেমধ্যে দু একটা ইলিশের দেখা মিললেও আকারে খুবই ছোট হাওয়ায় জেলেদের কপালে যেন চিন্তার ভাঁজ।একমাত্র সম্বল নৌকা ও জাল নিয়ে জীবিকা নির্বাহের জন্য কাংখিত ইলিশের আশায় জাল ফেললেও হতাশা নিয়েই বাড়ি ফেরেন জেলেরা। দক্ষিণের জেলা পিরোজপুরে কচা কালিগংগা‌ বলেশ্বর সন্ধ্যা সহ বেশ কয়েকটি নদী রয়েছে। বছর কয়েক আগেও এই নদীগুলোতেই ধরা পড়তো ঝাকে ঝাকে ইলিশ কিন্তু বর্তমানে জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্খিত ইলিশের।

পিরোজপুরের কালিগংগা ও কচা নদীর মোহনায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলেরা ইলিশ আহরণে ব্যস্ত সময় পার করছে কিন্তু দীর্ঘসময় জাল ফেলে ইলিশের আশায় নির্দিষ্ট সময় পরে জাল উঠালেও দেখা পাচ্ছে না কাঙ্খিত ইলিশের। কয়েকজন জেলের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে এভাবেই জাল ফেলছেন জেলেরা কিন্তু তাদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ হতাশায় দিন কাটছে তাদের। এদিকে দু-একজন কাঙ্খিত মাছ না পেয়ে বলেন, পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয় তার উপরে আছে আবার এনজিওর কিস্তির চাপ। কিছু জেলেরা অবৈধভাবে মাছ ধরায় নদীতে এখন ইলিশ কমে গিয়েছে। তবে মৎস্য কর্তৃপক্ষ যদি সঠিক উদ্যোগ নেয় তাহলে আবার নদীতে মাছ পাওয়া সম্ভবনা রয়েছে।

পিরোজপুরের ইলিশের বাজার খ্যাত চড়খালী ফেরি ঘাটের দুই প্রান্তে বিকেল হলেই বসে ইলিশের বাজার। ভান্ডারিয়া, চরখালি,মঠাবারিয়ার স্থানীয়রা সহ খুলনা বরিশাল‌ গামী যাত্রীরা ইলিশের বাজার দেখে লোভ সামলাতে না পেরে ক্রয় করে থাকেন ইলিশ। বর্তমানে পিরোজপুরে ইলিশ শূন্য হওয়ার কারণে এ বাজারেও দেখা মেলে না পর্যাপ্ত ইলিশের। ক্রেতারা ইলিশ কিনতে এসে প্রায়ই ফিরে যান শূন্য হাতে। এখানে কিছু ইলিশ পাওয়া গেলেও দাম আকাশচুম্বী। ১ থেকে দেড় কেজি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হয় ২৬০০ টাকা থেকে শুরু করে ৩২০০ টাকা পর্যন্ত। ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজনের ইলিশ বিক্রি হয় ১৪০০ টাকা থেকে শুরু করে ২৪০০ টাকা পর্যন্ত। যা কিনা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। নদীতে পর্যাপ্ত ইলিশ না থাকায় এবং অতিরিক্ত দামের কারণে ইলিশের স্বাদ নিতে পারছে না এ জেলার মানুষেরা। সঠিকভাবে জাটকা সংরক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা এবং ইলিশের অতিরিক্ত দাম নেয়ার কারণ খতিয়ে দেখার দাবি স্থানীয়দের।

স্থানীয়রা বলছে অবৈধ জাল এবং জাটকা মাছ ধরার কারণে ইলিশ শূন্য হয়ে পড়েছে এ জেলার নদীগুলো। জেলা মৎস্য বিভাগ ইলিশ সংরক্ষণে যে পদক্ষেপ নিয়ে থাকে তা যথেষ্ট নয়। কয়েক বছর আগেও যে পরিমাণ মাছ জালে ধরা পড়তো এখন তার দেখা মিলে না। সারাদিন জাল ফেলেও দেখা মিলছে না ইলিশের। বাজারে কিছু ইলিশ পাওয়া গেলেও দাম সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। শুধু দামের কারণেই এই জেলার অধিকাংশ মানুষ ইলিশের স্বাদ থেকে দূরে রয়েছে।

কালিগংগা নদীতে ইলিশ ধরতে আসা মাহতাব উদ্দিন বলেন, আগে আমরা অনেক মাছ পেতাম, কয়েক বছর হল আগের মত মাছ পাই না। মাছ না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাধা জাল, চরগড়া, কারেন্ট জাল সহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ ধরার কারণে বর্তমানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। সারাদিন জাল বেয়ে মাছ না পেয়ে বাড়ি ফিরতে হয়। প্রায়ই পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয়। এর উপরে আবার এনজিওর কিস্তি। ঘর ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া এখন কোন উপায় নেই। জাটকা সংরক্ষণে সরকার কঠিন পদক্ষেপ না নিলে এই নদীতে আর মাছ হবে না।

জেলে আব্দুল জলিল বলেন, বাধা জালে মাছ মেরে ফেলে, এ কারণেই আমরা ইলিশ পাই না। বর্তমানে ইলিশের ভরা মৌসুম কিন্তু জালে ইলিশ ধরা পড়ছে না। নদীতে এখন আর আগের মত ইলিশ নেই।

পিরোজপুর বেকুটিয়া ইলিশ বাজারে ইলিশ কিনতে এসেছেন ইয়াসমিন আক্তার তিনি বলেন, ভেবেছিলাম এবছর ভালো ইলিশ পাওয়া যাবে এবং দামটা নাগালের মধ্যেই থাকবে কিন্তু সেরকমটা হয়নি। একে তো ইলিশ বাজারে কম তার উপরে গতবছরের তুলনায় দাম অনেক বেশি। গত বছর যে মাছ ১০০০ টাকায় কিনেছি এবছর একই ওজনের মাছ কেজি প্রতি ৬ থেকে ৭০০ টাকা বেশি। যা সাধারণ মানুষের কয় ক্ষমতার বাইরে।

বেকুটিয়ার ইলিশ বাজারে মাছ কিনতে এসেছেন কন্টেন্ট ক্রিয়েটর হাসিফ, তিনি বলেন, বর্তমানে মাছের দাম অনেক বেশি। দুটি মাছ কিনেছি এক কেজি ৬০০ গ্রাম ওজন হয়েছে। দাম রেখেছে ২৭০০ টাকা। মাছের দাম বেশি মনে হচ্ছে।

ইলিশ বিক্রেতা সোহেল আকন বলেন, বর্তমানে যে পরিমাণ মাছ পাওয়ার কথা, সে পরিমাণে মাছ পাচ্ছে না জেলেরা। তাই মাছের দাম একটু বেশি। মধ্যবিত্ত এবং গরিব মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে মাছের দাম নেই। বাজারে মাছ কম এ কারণে দামটা একটু বেশি। কত বছর কেজির ওজনের মাছের দাম ছিল ১৬০০ টাকার মত কিন্তু এবছর দাম বেড়ে প্রায় ২৪০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশ বিক্রেতা আলামিন ইসলাম বলেন, ভরা মৌসুমেও জেলেরা ইলিশ পাচ্ছে না। যাও দু একটি ওঠে আকারে ছোট। মাঝেমধ্যে কয়েকটি মাছ পাওয়া যায় তাও তো সামান্য। গতবছর এই সময়ে যে পরিমাণ মাছ দেখেছি এবছর তা দেখছি না। তাই দামটাও একটু বেশি।

জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, পূর্বে পিরোজপুরের নদনদী গুলোতে নাব্রতা সংকট ছিল না, এ কারণে পর্যাপ্ত ইলিশের দেখা মিলতো। বর্তমানে নদীগুলোতে নাব্যতা সংকট দুবোচর দেখা দিয়েছে ।


এই বিভাগের আরো খবর