বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বগুড়ার সোনাতলায় গো – খাদ্যের আড়ালে মাদকের চালান, ধরা পড়ল ৩৫ কেজি গাঁজা, আটক ২

শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া)
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

বগুড়ার সোনাতলায় গো -খাদ্যের আড়ালে লুকানো ৩৫ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে একটি বিশেষ টিম সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে অবস্থান নেয়। রাত প্রায় ৯টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যানকে থামানো হয়। ভ্যানটিতে গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত নেপিয়ার ঘাস বহন করা হচ্ছিল।

তল্লাশি চালিয়ে ঘাসের নিচ থেকে সাতটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি করে মোট ৩৫ কেজি গাঁজা পাওয়া যায়।

আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কলাকাটা হামছাপুর গ্রামের মৃত চান্দু দফাদারের পুত্র আনিসুল শেখ (৩৫) এবং একই উপজেলার মিরাপাড়া গ্রামের মোজাহার আলীর পুত্র মাইনুল হক (৩৩)।

এ ঘটনায় সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর।


এই বিভাগের আরো খবর