রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম হতে রাত ০৩,৫ টায় বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
গ্রেফতারকৃত হ্যাকারদের হলো মোঃ জুবায়ের হাসান শিশির (২১), মোঃ জাহিদ হাসান সিজান (১৯), মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪) এবং মোঃ রতন আলী ।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এর নির্দেশে অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে আজ ০৯ অক্টোবর রাত ১ টা হতে সকাল ০৬ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে।
পরে জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম হতে বিকাশ, ইমো (সাইবার) হ্যাকার চক্রের চারজন সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃত হ্যাকারদের হেফাজত হতে নগদ ১লক্ষ ৪৮ হাজার ৮২৫টাকাসহ ১১ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহী জেলা পুলিশ, র্যা ব ও সেনাবাহিনীর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় এ একটি মামলা রুজু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে মো: রফিকুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।