বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

রাজশাহীতে টাইফয়েড টাকাদান ক্যাম্পেইন শুরু- লক্ষ্যমাত্রা ১,৩৫,১২৭ জনকে টিকা প্রদান

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়িত হবে। রাজশাহী মহানগরীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হচ্ছে। এ ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ১২৭ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে ৯ম শ্রেণী/সমমান পর্যন্ত ৫১ হাজার ৪৬০ ছাত্র ও ৪৬ হাজার ৪৬৬ জন ছাত্রীসহ সর্বমোট ৯৭ হাজার ৯২৬ জনকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্রে এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১৯ হাজার ২৭১ জন ছেলে এবং ১৭ হাজার ৯৩০ জন মেয়েসহ সর্বমোট ৩৭ হাজার ২০১জনকে টিসিভি টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান। উদ্বোধনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউনিসেফ রাজশাহী-রংপুর চীফ তারিক আহমেদ,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এস এম আব্দুলাহ আল মুরাদ, ডা. এবি সামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, মাধ্যামিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, পরিবার পরিকল্পনার পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউর রহমান মিল্টন, মদিনাতুল কামিল মাদ্রাসার সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম মিয়া আল মাদানী, মদীনাতুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দুাসুল ইসলাম, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই বিভাগের আরো খবর