বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বগুড়া-১ আসনে ধানের শীষে ভোট চেয়ে কাজী রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া)
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:২৬ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম আজ রবিবার (১৬ নভেম্বর) সোনাতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নেন। তিনি গণসংযোগকালে ধানের শীষে ভোট চেয়ে স্থানীয় জনগণের কাছে দলের পক্ষে সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক নিপন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাছির উদ্দীন আঞ্জু, উপজেলা কৃষকদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক বাদশা, প্রবীণ বিএনপি নেতা আব্দুল খালেক সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহারুল গাজী, বিএনপি নেতা জিএম আলী হাসান নারুন, সাকিল রেজা বাবলা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, উপজেলা সমবায় দলের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী গাজী শায়লা মুক্তা, ছাত্রদল নেতা অর্ণবসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।

তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীন মত প্রকাশের সংগ্রামের প্রতীক। আপনাদের একটি ভোটই এই অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে। এসময় তিনি বিএনপির ঘোষিত নীতিমালা ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরে বলেন, নির্বাচিত হলে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, নদীভাঙন রোধ এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর