বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বেড়ায় শসা আবাদ করে স্বাবলম্বী পাঁচ কৃষক

এস আর শাহ্ আলম, বেড়া (পাবনা)
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:২৬ অপরাহ্ন

পাবনার বেড়া উপজেলার যমুনার চরে শসা আবাদ করে সাত দিনে সাত লাখ টাকার শসা বিক্রি করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সবাইকে চমকে দিয়েছে পাঁচ কৃষক। জানা যায়, উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের যমুনা নদী বেষ্টিত নয়ানপুর মৌজায় যমুনার চরে ১৬ বিঘা জমিতে পাঁচজন কৃষক পার্টনারশিপে হাইব্রিড শসা আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছে। সাতদিনে ৭ লাখ টাকার শসা বিক্রি এবং শসার বাম্পার ফলন হয়েছে এ খবর চারদিকে ছরিয়ে পরলে প্রতিদিন বিভিন্ন দূর-দুরান্ত থেকে লোকজন সকাল-বিকাল নাকালিয়া বাজার ঘাট হতে খেয়া নৌকা দিয়ে যমুনা নদী পার হয়ে চরাঞ্চলে যাচ্ছেন শসার খেত দেখতে। আবার অনেকেই পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে শসা খেতে দাঁড়িয়ে ছবি তুলছে মনের আনন্দে।

গত ব্হৃস্পতিবার সরেজমিনে চরাঞ্চলে শসার আবাদ দেখার জন্য গেলে কথা হয় প্রকল্পের মূল পরিচালক কৃষক জুলমত সরদারের সাথে তিনি বলেন , আমি সহ হাজী আবু সামা ফকির, আব্দুল মালেক ফকির, হেকমত ফকির এই চারজন পাবনার ফরিদপুর উপজেলার পুংগুলি ইউনিয়নের শ্রী গোবিন্দপুর নতুন গ্রাম থেকে এসে স্থানীয় কৃষজ রইজুল মোল্লাকে সাথে নিয়ে আশ্বিন মাসে ১৬ বিঘা জমি তিন মাসের জন্য লিজ নেই এবং শসার আবাদ শুরু করি। আশ্বিন মাসে জমি প্রস্তুত করে মাসের শেষের দিকে শসা বীজ বপণ করি। বীজ বপণের ৩৭ দিন পরেই গাছ থেকে শসা তুলতে শুরু করি। প্রতিদিন ৭০ থেকে ১০০ মণ করে শসা গাছ থেকে তুলে স্থানীয় হাট-বাজার সহ সিরাজগঞ্জ জেলার উল্লাপারার লাহিড়ি মোহনপুর ও চরপারা নামক স্থানে পাইকারি দরে আরতে বিক্রি করি।

এছাড়াও স্থানীয় অনেক বেপারি সরাসরি খেত থেকে শসা পাইকারি দরে কিনে নৌপথে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। প্রতিমণ শসা ৯০০ থেকে ১৪০০ টাকা দরে বিক্রি করা হয়। আরেক কৃষক জুলমুত সরদার জানান গত ৭ দিনে প্রায় ৭ লাখ টাকার শসা বিক্রি করা হয়েছে।হেকমত ফকির বলেন, ১৬ বিঘা জমিতে শসার আবাদ করতে গিয়ে সব মিলে প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে ৭ দিনের বিক্রিতেই মূল টাকা ঘরে এসেছে৷ আব্দুল মালেক বলেন , কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী ২-৩ সপ্তাহ গাছে আরও শসা ধরবে এবং বাজারে বিক্রি করা যাবে। বর্তমানে শসার দাম একটু কমে গেছে এখন প্রতিমণ শসা বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকা দরে। দাম কমে গেলেও তারা আশা করছেন এই হাইব্রিড শসার আবাদে প্রায় সব খরচ বাদ দিয়ে তাদের ৮-১০ লাখ টাকা লাভ থাকবে। কৃষক জুলমত সরদার আরও বলেন, তিনি দীর্ঘ বছর ধরে তাদের নিজ এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের প্রকল্প করে আসছেন।

এই চরাঞ্চলে শসার প্রকল্প করতে গিয়ে আমরা স্থানীয় কৃষি অফিসকে না জানানোর কারনে কৃষি অফিস থেকে আমরা কোনো প্রণোদনা বা সহযোগিতা পাইনি। এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, শসা মূলত জৈব পদার্থে সমৃদ্ধ ও উত্তম নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। ওই অঞ্চলে ১৬ বিঘা জমিতে শসার আবাদ হয়েছে ,যা আপনাদের কাছে জানতে পারলাম। শসা লাভজনক ফসল তবে কৃষকরা কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে অবশ্যই তাঁদের প্রণোদনা সহ সুযোগ-সুবিধা দেওয়া হবে। যাতে করে চরাঞ্চলের স্থানীয় কৃষকরা শসা চাষে উদ্বুদ্ধ হন।


এই বিভাগের আরো খবর