সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা কার্যালয়ে আয়োজন করা দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি এস এম হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর শাখার সভাপতি শাহনেওয়াজ নয়ন, সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুর রশিদ শওকত, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মিশু, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি নুরুন্নবী ও সাধারণ সম্পাদক মিলন, বালুয়া ইউপি মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আবু কালাম প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।