যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার সোনাতলা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকাল ৬টা ৩০ মিনিটে থেকে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসান হাবিব রাজা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে কুচকাওয়াজে পুলিশ, আনসার ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রধান অতিথি সালামি মঞ্চে সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশনী অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচিতদের ক্রেস প্রদান করা হয়।
পরে উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধাদের আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।