শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় সুন্দরবনের দূষণ হ্রাস ও পরিবেশ উন্নয়নে যুব ফোরাম সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণ

মহিববুল্লাহ হাওলাদার,ভান্ডারিয়া (পিরোজপুর)
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় জার্মানির সহযোগি সংস্থা হেলভেটাস ও জার্মানি সরকারের আর্থিক সহায়তায় রূপান্তর কর্তৃক বাস্তবায়িত ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় যুব ফোরাম সদস্যদের দুইদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুসংস্থান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরবন রক্ষায় করণীয় বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবি ও সোমবার (২১ ও ২২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার বিআরডিবি হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রেহেনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

রূপান্তরের পিরোজপুর জেলার প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া এর সার্বিক সহযোগিতায় দুইদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনে প্রভাব,যুব নেতৃত্বের করনীয় ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা যুব ফোরামের ৩১ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে যুব ফোরামের সদস্যরা প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন হোসেন ও নাসরিন সুলতানা।


এই বিভাগের আরো খবর