বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সরষে খেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকলেন ময়মনসিংহের কৃষক!

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৩:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিভিন্ন সময়ে বিভিন্ন জনের ভালোবাসার নজির লক্ষ্য করা যায়। এবার বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালবাসা দেখিয়ে ময়মনসিংহের এক কৃষক নিজের চাষ করা ফসলের জমিতে জাতির জনকের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন। শুধু বঙ্গবন্ধুর প্রতিকৃতি নয়, স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিব বর্ষেরও ছবি আঁকার মাধ্যমে শ্রদ্ধাপ্রকাশ করেছেন কৃষক আবদুল কাদির।

এহেন প্রয়াসে অন্যরকম সৌন্দর্যময় এই ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। সম্প্রতি আবদুল কাদির মুজিববর্ষ উপলক্ষে ঈশ্বরগঞ্জে নিজের জমিতে লাল শাক ও সরষে খেতের মধ্যে এই প্রতিকৃতি আঁকেন। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তা আলোচনায় এসেছে। ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া খালবলা গ্রামের তারা মিয়ার ছেলে আবদুল কাদির গত বছরও প্রতিকৃতি এঁকেছিলেন। স্ত্রীর প্রতি ভালবাসায় ফসলের মাঠকে ‘ভালবাসার জমি’ বানিয়েছিলেন তিনি। গত ১ ডিসেম্বর নিজের ৩৩ শতক জমিতে পাড়া খালবলা বন্ধুমহল ক্লাবের সদস্যদের নিয়ে আবদুল কাদির এঁকেছেন বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ আর নৌকার এমন অনন্য শিল্পকর্ম। দিন যত যাচ্ছে, চারা বড় হওয়ার সঙ্গে চিত্রটিও ফুটে উঠছে আরও।


এই বিভাগের আরো খবর