পিরোজপুর -২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মাহমুদ হোসেন।
অন্যদিকে একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহমুদ হোসেন এর আপন ছোট ভাই জাতীয় পার্টি জেপি ভান্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মোঃ মাহিবুল হোসেন।
উল্লেখ্য পিরোজপুর-০২ আসনে ভান্ডারিয়ার মিয়া পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ( জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হাসেন মঞ্জু নির্বাচন থেকে সরে দাঁড়ালে তার আপন দুই চাচাত ভাই বিএনপি থেকে মনোনয় বঞ্চিত মাহামুদ হোসেন স্বতন্ত্র প্রাথী হিসাবে এবং তাঁরই আপন ছোট ভাই মোঃ মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসাবে গতকাল সোমবার ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারে কাছে তাদের মনোয়ন পত্র জমা দেন। জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে গত ২৪ ডিসেম্বর দলীয় নেতাকর্মীরা মনোয়ন পত্র সংগ্রহ করে ছিলেন। কিন্ত অসুস্থতার কারণে তিনি নির্বাচন থেকে সরে ধাাঁড়ান এ কারণে তার মনোয়ন পত্র জমা দেওয়া হয়নি। এ আসেন বিএনপি ও জামাতসহ ৭টি মনোয়নপত্র জমা হয়।