পিরোজপুর-২ (ভান্ডারিয়া , কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও ঋণী খেলাপির দায়ে তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।
আজ শনিবার (৩ জানুয়ারী) সকাল থেকে পিরোজপুরের তিনটি আসনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।