শেরপুর সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান কে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। তার সুদীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আজ ৪ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় সদর উপজেলার বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বন্ধু বীজ ভান্ডার ও বিশিষ্ট সমাজসেবক আ: মান্নান এর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ৩নং বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বাজিতখিলা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার আলহাজ্ব বোরহান উদ্দিন, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা লাল মিয়া, বাজিতখিলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান লেবু মোল্লা, আমির আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। এসময় ওই ইউনিয়নের স্থানীয় শতাধিক কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মুসলিমা খানম নিলু তার বক্তব্যে কর্মক্ষেত্রে বিদায়ী উপ সহ সহকারী কৃষি কর্মকর্তা লুৎফরের অবদানে ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান শেরপুর সদর উপজেলায় সুদীর্ঘ কর্মজীবনে সবশেষ বাজিতখিলা ইউনিয়ন থেকে সরকারি চাকরি হতে অবসর নিলেন।