বগুড়ার সোনাতলা উপজেলার সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ ও সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ রোববার (৪ জানুয়ারি) তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামে নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের খবরে সোনাতলাসহ সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞার প্রথম জানাজা আগামী সোমবার (৫ জানুয়ারি) সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মঞ্জুর কাদের, কলেজের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সাবেক জেলা আমীর অধ্যাপক নাজিমউদ্দীন, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সোনাতলা উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, ফাতেমা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান আব্দুল ওয়াদুদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।