মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি

নাবিলা আফরিন, হালুয়াঘাট (ময়মনসিংহ)
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ধোবাউড়ায় নাগরিক শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ধোবাউড়ার ইতিহাসে সর্ববৃহৎ এই নাগরিক শোক সভা ও মিছিলে বিএনপি, জামায়াতে ইসলামী , জমিয়তে উলামায়ে ইসলাম , গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক , পেশাজবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক , মুক্তিযোদ্ধা,আলেম, ওলামা , সাংবাদিক , ব্যবসায়ী, কর্মজীবী ,সাংস্কৃতিক কর্মী, গারো, হাজং , হিন্দু, শ্রমিক , কৃষক , শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও নেতাকর্মী কালো পতাকা নিয়ে যোগ দেন ।

আজ মঙ্গলবার,( ৬ জানুয়ারী),শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আজ ধোবাউড়ার আকাশ-বাতাস ভারী হয়ে আছে শোকে। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এ দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী, যিনি স্বৈরাচার, দমন-পীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছেন।”

তিনি আরও বলেন, “কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, অসুস্থ শরীর, সীমাহীন নির্যাতন—কিছুই তাকে আদর্শচ্যুত ও জনগণ থেকে বিচ্যুত করতে পারেনি। আপস না করার রাজনীতির যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা ইতিহাসে বিরল। ক্ষমতার জন্য নয়, তিনি লড়েছেন মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য।”

আবেগাপ্লুত কণ্ঠে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আজ আমরা গণতন্ত্রের মাকে হারিয়েছি, আমি দ্বিতীয়বার মাতৃহারা হলাম , জাতি অভিভাবককে হারিয়েছে। কিন্তু তার আদর্শ হারায়নি। বেগম খালেদা জিয়ার শ্রম ও ঘামের বিনিময়ে গড়ে ওঠা বিএনপি কখনোও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে না । তাঁর দেখানো পথেই আমরা জনগণের সাথে থাকবো, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবো।”

তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, “এই শোকের দিনে শপথ নিতে হবে— শোক কে শক্তিতে পরিণত করে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো।”

ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোক সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন ,উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , উপজেলা জামায়াতে ইসলমীর আমির আবদুল হালিম মাষ্টার ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাস উদ্দিন , ধোবাউড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল আহসান , ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর ও জাকিরুল ইসলাম টোটন ,ধোবাউড়া বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, আলেম সমাজের পক্ষ থেকে মওলানা তাজুল ইসলাম , ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম , সম্মিলিত সামাজিক সংগঠণের সভাপতি আনিসুর রহমান সোহাগ , গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষ থেকে মওলানা জালাল উদ্দিন ,সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে সুচরিতা মানখিন, ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের সভাপতি সবিতা তাগিধি।


এই বিভাগের আরো খবর