মঙ্গলবার (৬ জানুয়ারি)ম সন্ধায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাসমত মাহমুদ তারেক তিঁনি নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন,এ ছাড়াও তিনি বলেন সাংবাদিকরা হল সমাজের দর্পণ আপনারা সব সময় সাদা কে সাদা কালো কি কালো বলবেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে কার্যকরী ভূমিকা পালন করবেন,আপনাদের পাশে আমি সর্বদা থাকবো।
এ সময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,সাধারন সম্পাদক ইলিয়াস উদ্দীন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু,নান্দাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল,নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমেরিকা প্রবাসী হাফিজুর রহমান চন্দন, আতাউর রহমান বাচ্চু, ইনকিলাব প্রতিনিধি মাও,হাবিবুর রহমান,দপ্তর সম্পাদক রমজান আলী,প্রচার সম্পাদক ফরিদ মিয়া,খন্দরকার সুফি আব্দুল্লাহ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।