মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ঐতিহ্যবাহী “নান্দাইল প্রেসক্লাব” এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

“গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৭ই জানুয়ারি) বিকালে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভা পূর্ব একটি বর্ণাঢ্য র‌্যালী প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অদম্য নারী পুরস্কার প্রাপ্ত কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম, বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল আমিন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক রবিউল আলম ফরাজি, জমিদাতা সদস্য ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও সাংবাদিক শফিউল আলম জুয়েল সহ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও স্বাগত জানান নান্দাইল প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটিসহ সকল সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্র প্রেসক্লাবের ৪৪ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। আলোচনা সভা শেষে কেক কাটা এবং সকল কলম সৈনিকসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর