মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’

মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। ভাঙ্গনের মুখে মঞ্জুর দল জেপি। কমিটি গঠনের একমাস যেতে না যেতেই সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ কিছু পদধারীরা মঞ্জুর দল জেপি ছেড়ে পাড়ি জমান বিএনপিতে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯ টায় জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার,বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক রেজভী জোমাদ্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।
উপজেলার চড়খালী বিএনপির কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে
তাঁরা দলের নীতি ও আদর্শের প্রতি সম্মান জানিয়ে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

অনুষ্ঠানে বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সদস্যদের স্বাগতম জানান।
যোগদান অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক এমপি এ্যাড.বিলকিস জাহান শিরিন,সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান,সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু,
পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপি’র মননীতো প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন সহ উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদান কারীদের মধ্যে অন্যান্যরা হলেন উপজেলা জাতীয় পার্টি জেপি’র সহ সভাপতি মোঃ শফিকুল আলম খোকন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, কায়সারুল ইসলাম মালকার,
সহ সাধারণ সম্পাদক আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, মোঃ মনির সরদার,মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার সহ ছয় শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
উল্লেখ্য গত ৫ জুন তৎকালীন উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দশ জন নেতাকর্মী জেপি থেকে পদত্যাগ করেন।
পরে (১৮ ডিসেম্বর ২০২৫) দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাক্ষরিত ১৭৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


এই বিভাগের আরো খবর