মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

ফরিদুল ইসলাম, জামালপুর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের দুটি সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) অধীন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তদন্ত শুরু করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জামালপুর–৪ (সরিষাবাড়ী উপজেলা) এবং জামালপুর–২ (ইসলামপুর উপজেলা) আসনে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক যাচাই শেষে সংশ্লিষ্ট কমিটিগুলো অভিযোগগুলো তদন্তযোগ্য হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
জামালপুর–৪ আসনে জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২০ লঙ্ঘনের অভিযোগ গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় উত্থাপিত হয়। অভিযোগে বলা হয়, বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবীর শামীমের পক্ষে তাঁর ছোট ভাই প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি প্রাথমিক যাচাই শেষে অভিযোগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং দাখিল করা ভিডিও ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেয়। একই সঙ্গে আচরণবিধিমালা, ২০২০–এর বিধি ৮ ও বিধি ৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এ বিষয়ে আগামী ২৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে জামালপুর–২ আসনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছামিউল হক ফারুকীর পক্ষে নির্বাচনী প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, যা আচরণবিধিমালা, ২০২২–এর বিধি ৬ ও বিধি ৮ লঙ্ঘনের শামিল।
নূরুল ইসলাম সরকার নামের এক ব্যক্তি লিখিত অভিযোগের সঙ্গে ভিডিও প্রমাণ দাখিল করেন। প্রাথমিক যাচাইয়ে অভিযোগটি তদন্তযোগ্য বিবেচনায় সংশ্লিষ্ট প্রার্থী বা ব্যক্তিকে নির্দিষ্ট তারিখে কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে।
উভয় নোটিশের অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর