বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌর শহরের ঘোরাপির তিন মাথা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন- জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি জনগণের দল, আর এই দলই পারে মানুষের অধিকার ও সম্মান ফিরিয়ে দিতে।
ধানের শীষে ভোট দিয়ে জনগণকে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক এবং সেলিম রেজা বাবলা।
এসময় অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ভিপি ইমদাদুল হক টুকু, জহুরুল ইসলাম শেফা, এসএম আবদুল হাদী, যুবদল নেতা জিয়াউল হক সাগর, মাহমুদুর রহমান রনি, উজ্জ্বল হোসেন খোকন, হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা।