বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বগুড়ার সোনাতলায় জামায়াত কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সাংবাদিক সম্মেলন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বগুড়ার সোনাতলা উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদ এবং নির্বাচনী প্রচারণায় বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে আজ সাংবাদিক সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। লিখিত বক্তব্যে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মো. শাহীন মিয়া বলেন, গত (২৮ জানুয়ারী) বুধবার দিবাগত রাতে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল্লাহ আল শাফীর বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তাঁর দাবি, এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বগুড়া-১ আসনের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হুমকি-ধামকি, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। গতকাল সারিয়াকান্দি উপজেলার জোড়গাছায় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তাঁদের এক কর্মীকে গাড়ি থেকে নামিয়ে সমাবেশে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এডভোকেট মো. শাহীন মিয়ার ভাষ্য, হাটশেরপুর ইউনিয়নের এক নেতা এবং নওদানগায় এলাকার কয়েকজন নেতাকর্মী হত্যার হুমকিও পেয়েছেন। তিনি বলেন, এসব ঘটনা পরিকল্পিতভাবে নির্বাচন ব্যাহত ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা।
সংবাদ সম্মেলনে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।
লিখিত বক্তব্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া ১ আসনের নির্বাচনী সদস্য সচিব ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, উপজেলা শাখার আমির ফজলুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ নুরুল ইসলাম, নির্বাচনী সদস্য সচিব এ এম এম শহিদুল হক, জোরগাছা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি আব্দুল শাফি।


এই বিভাগের আরো খবর