পিরোজপুর -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোট মনোনীত প্রার্থী শামীম সাঈদী (দাঁড়িপাল্লা)’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকেল ৪ টায় ভাণ্ডারিয়া শহীদ জিয়া ময়দানে ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পিরোজপুর -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোট মনোনীত প্রার্থী শামীম সাঈদী (দাঁড়িপাল্লা)’র নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর -২ আসনের জামায়াতে ইসলামীর (দাড়িপাল্লা) মনোনিত প্রার্থী শামীম সাঈদীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মুফাচ্ছির পরিষদের সেক্রেটারী শায়েখ জালাল উদ্দিন, ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর শাহ্ আরিফ বিল্লাহ সিদ্দিকী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী,
সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মিয়া তমিজ উদ্দিন কাজল,ভান্ডারিয়া উপজেলা এনসিপি’র আহ্বায়ক চঞ্চল জোমাদ্দার, নেছারাবাদ উপজেলা জামায়াতের হিন্দু শাখার সহ-সভাপতি শ্রী বাদল সরকার ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ নাদিমুল ইসলাম প্রমুখ।