বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

পাবনা-২ প্রচারণা শেষ রুদ্ধশ্বাস প্রতীক্ষা

এস আর শাহ্ আলম, বেড়া (পাবনা)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা রাত পোহালে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এখন চলছে শেষ মুহূর্তের হিসাবনিকাশ, গতকাল শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ১৯ দিনের জমজমাট প্রচারণা।গত ২২ জানুয়ারি শুরু হয় এ প্রচারণা মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হয়েছে।
এ নির্বাচনে পাবনা- ২ ( বেড়া- সুজানগর) সংসদীয় আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনের প্রার্থীরা হলেন , বিএনপির ধানের শীষ মনোনীত একেএম সেলিম রেজা হাবিব, জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কেএম হেসাব উদ্দিন, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল (লাঙ্গল) , ইসলামি আন্দোলন আফজাল হোসেন কাশেমী(হাতপাখা) ও গণফোরামের শেখ নাসির উদ্দিন ( উদীয়মান সূর্য) প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন প্রার্থীরা। দুই উপজেলার সদর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মাঠ-ঘাট, পাড়া-মহল্লা, হাট-বাজারে ঘুরে ঘুরে ১৯ দিন নিজেদের যোগ্যতা তুলে ধরে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা।ভোর থেকে গভীর রাত পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও নির্বাচনী জনসভার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। পাশাপাশি চলেছে লিফলেট বিতরণ ও মাইকিং, এলাকার উন্নয়নের জন্য দিয়েছেন নানা প্রতিশ্রুতি। আগামীকাল ব্যালটে ভোট বিজয়ের মাধ্যমে তারা উপলব্ধি করবে ভোটারদের ভালোবাসা।
বেড়া ও সুজানগর উপজেলায় দুইটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন নিয়ে পাবনা ২ আসন গঠিত।
বিএনপি প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে বেড়া এবং সুজানগর দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করবেন। পাশাপাশি তিনি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যমুনার নদী ভাঙন ইত্যাদি সার্বিক উন্নয়নের মাধ্যমে বেড়া ও সুজানগরকে মডেল উপজেলায় রূপান্তরিত করার অঙ্গীকার করেন। অপরদিকে জামায়াত প্রার্থী কেএম হেসাব উদ্দিন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।

জাতীয় পার্টির প্রার্থী মেহেদী হাসান রুবেল বলেন, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক না থাকায় লাঙ্গল প্রতীকের পক্ষে রায় দেবেন ভোটাররা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন সুসম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। পাবনা২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৭০৪ জন, মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৬৮৯ জন।


এই বিভাগের আরো খবর