সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শেরপুর ১ আসনে জামায়াত, ২ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী

মনিরুজ্জামান মনির, শেরপুর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ ১লাখ ২৭হাজার ৮১১ ভোট পেয়ে  বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ১৪৫টি কেন্দ্রের সব ফলাফলের ভিত্তিতে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা’র তুলনায়  ৪৯৪৬৯ ভোটের উল্লেখ্যযোগ্য বেশী ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী   ১লাখ ১৮হাজার ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
গোলাম কিবরিয়া ভিপি (দাড়িপাল্লা)- ১ লাখ ৮হাজার ৩৩৫ ভোট পেয়েছেন। ১৫৪ কেন্দ্রের সব ফলাফলের ভিত্তিতে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রার্থী গোলাম কিবরিয়া  তুলনায় ১০হাজার১শত ৩৭  বেশী ভোট পেয়েছেন।

শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা  সূত্রে জানা গেছে, শেরপুর-১ (সদর) আসনের মোট ১৪৫টি কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৬২ হাজার ৪১৫ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল হক মনি পেয়েছেন ৭৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস উদ্দিন কাপ পিরিচ প্রতীকে  পেয়েছেন ২০৫ ভোট, বাংলাদেশ নাগরিক পার্টির লিখন মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৪৫৬ ভোট।

ভোটের দিন শেরপুর সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেও ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ। এখানে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এবং শেরপুর ২ নকলা – নালিতাবাড়ী আসনপ মোট ভোট পড়েছে ৫১.৭৫শতাংশ। এখানে নারী পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিলেন ৪৩৫৮৮৪ জন।

বেসরকারি ফলাফলের পর দাড়িপাল্লা প্রতীকের সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান  চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন কর্তৃক গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর