বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকান্ড, দগ্ধ ১০

জাহাঙ্গীর আলম শামস, কক্সবাজার
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামে একটি এলপিজি গ্যাস পাম্পে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গ্যাস লিকেজের পর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত দশজন অগ্নিদগ্ধ হয়েছেন।

তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই পাম্প এলাকায় তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশপাশে থাকা কয়েকটি জিপ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন দগ্ধ হন।

আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিরাপত্তার স্বার্থে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর দুটি ইউনিটও যুক্ত হয়।

পাহাড়ঘেঁষা এলাকা হওয়ায় উঁচু স্থান থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। তবে রাত ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গ্যাস ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় মাইকিং করে ধূমপান, আগুন জ্বালানো ও চুলা ব্যবহার না করতে সতর্ক করা হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী শ্বাসকষ্টে অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় গ্যাস পাম্প কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর