চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ও বৈরাগ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি প্রথমে চাতরী ইউনিয়ন পরিষদ এবং পরে বৈরাগ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দুই ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদসহ বিভিন্ন প্রশাসনিক নথিপত্র খতিয়ে দেখেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে বাস্তবায়িত ছয়টি সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, চাতরী ইউনিয়ন পরিষদের সচিব শাহ আলম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাতরী ইউনিয়ন পরিষদের প্রশাসক তাহমিনা আক্তার জানান, এটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের নিয়মিত পরিদর্শনের অংশ। পরিদর্শনকালে তিনি পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করেন এবং একাধিক সড়ক সরেজমিনে ঘুরে