বুধবার, ২৭ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মুন্সীগঞ্জে রিভলবার-গুলি- দেশীয় অস্ত্র উদ্ধার, একজন গ্রেপ্তার, মূল হোতা পলাতক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে ভোররাতে পুলিশের অভিযানে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরেকজন পালিয়ে যায়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত আড়াইটার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের উত্তর নাহাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। অভিযানের সময় বাবু মুন্সী (৪৩) নামের এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে মো. আসিব হাওলাদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়ায় আকবর শেখের পুকুরপাড়ের দক্ষিণ-পূর্ব কোণে কলাগাছের ঝোপের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসিব হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি তিনি পলাতক বাবু মুন্সীর কাছ থেকে পেয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর