বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শেরপুরে ইফতারিতে রোজাদারদের বাড়তি আকর্ষণ ‘মাষকলাইয়ের আমিত্তি’

মনিরুজ্জামান মনির, শেরপুর
রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন

খোরমা খেজুর থেকে শুরু করে লাচ্ছি, বোরহানি, কলা, মুড়ি, পেঁয়াজো, লাড্ডু, বুনদিয়া আরো কত রকম খাবার।

কিন্তু এসবের মধ্যে ইফতারের তালিকায় ‘মাষকলাইয়ের আমিত্তির’ কদর নারী-পুরুষ সব বয়সী মানুষের কাছেই। রোজাদারদের কাছে ইফতার উৎসবের সন্ধ্যাকে আরো একটু আনন্দময় করতে এর যেন জুড়ি নেই। আর ভোজন বিলাসী মানুষ মাত্রই ইফতারে চান ঘোষপট্টির মাষকলাইয়ের আমিত্তি।

শেরপুর জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে অন্যতম হচ্ছে এই ‘মাষকলাইয়ের আমিত্তি’। এ মিষ্টি মূলত শরৎকালে তৈরি হলেও এখন রমজান মাসে এটি তৈরি করে রোজাদারদের নিকট বিক্রি করা হচ্ছে। তাই এখন ইফতারিতে ঝাল খাবারের পাশাপাশি রোজাদারদের নিকট এ মিষ্টি এক বাড়তি আকর্ষণ হিসেবে পরিণত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় রমজান মাসে এই মিষ্টির চাহিদা বেড়ে হয় কয়েক গুণ। বিশেষ করে ইফতার আয়োজনে এ মিষ্টির রয়েছে ভীষণ কদর। আর তাই এ মিষ্টির জন্য প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতার সমাগম ঘটে শহরের ঘোষপট্টির মিষ্টির দোকানগুলোয়। শেরপুরের প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি ছানার পায়েশের মতো অত্যন্ত জনপ্রিয় মিষ্টি হচ্ছে ‘মাষকলাইয়ের আমিত্তি’। এর মূল উপকরণ হচ্ছে মাষকলাই। সাথে আতপ চালের গুড়া।

শহরের মুন্সিবাজার ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডারের মালিক মঙ্গল চন্দ্র ঘোষ জানান, মাষকলাইয়ের আমিত্তি তৈরি করার পদ্ধতি। তিনি বলেন, প্রথমে কাঁচা মাষকলাইয়ের ডাল ভালো করে ভিজিয়ে রেখে শিলপাটায় গুড়ো করা হয়। এরপর তাতে পরিমাণ মতো চালের গুড়ো মেশানো হয়। এরপর কাঁচা আমিত্তি তৈরি করে উচ্চ তাপমাত্রায় তেলে ভাজা হয়। পরে ভাজা আমিত্তিগুলো চিনি দিয়ে মিশ্রিত শিরায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে তা বিক্রির জন্য প্রস্তুত করা হয়। আর এভাবেই তৈরি হয় এই সুস্বাদু মিষ্টি।
বর্তমানে শহরের ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডার, রাজবল্লভ মিষ্টান্ন ভান্ডার, নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডার, প্রেমানন্দ গ্র্যান্ড সন্স, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারসহ বিভিন্ন দোকানে এই মিষ্টি প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি রমজান মাসে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ কেজি আমিত্তি বিক্রি হয় বলে মিষ্টি ব্যবসায়ীরা জানান।

রোববার বিকেলে ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডারে মাষকলাইয়ের আমিত্তি কিনতে আসা শহরের গৃদানারায়ণপুর এলাকার গৃহবধূ মারিয়া আক্তার বলেন, এই আমিত্তি অত্যন্ত সুস্বাদু। রমজান মাসে ইফতারিতে এটি রোজাদারদের কাছে এক বাড়তি আকর্ষণ। তাই প্রায় প্রতিদিনই তাঁরা ইফতারিতে অন্যান্য খাবারের সাথে ডাইলের আমিত্তিও খেয়ে থাকেন।

 


এই বিভাগের আরো খবর