ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (১ মার্চ) উপজেলার ভাইটকান্দি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অনিয়মের প্রমাণ মেলায় তিনটি দোকানকে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।