ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের কিছমত রসুলপুর গ্রামে শনিবার রাতে আবুল মিয়া (৪০) নামে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে।
জানাগেছে, ফয়েজ উদ্দিনের পুত্র আবুল মিয়া একই গ্রামের চান মিয়ার নিকট সার বিক্রির বকেয়া টাকা পাওনা ছিল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চান মিয়ার নিকট সার বিক্রি বকেয়া টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত চান মিয়া তার দুই পুত্র সাব্বির (২৪) ও নাইমকে নিয়ে ব্যবসায়ী আবুল মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দেশীয় রামদা দিয়ে কুপিয়ে আবুল মিয়ার ২টি পা তছনছ করে দেয়। পরে আবুলের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এলাকাবাসী অর্ধমৃত অবস্থায় আবুল মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার এক পায়ে ৭টি, অন্য পায়ে ৫টি সেলাই করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে আবুল মিয়ার পিতা ফয়েজ উদ্দিন জানান, বর্তমানে আবুল মিয়া কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।