বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

আনোয়ারার ইঞ্জিনিয়ারদের অন্যতম প্লাটফরম আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (আইএ)-এর উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বোয়ালিয়া হোসাইনিয়া নতুন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনোয়ারা এলাকার নবীন ও প্রবীণ ইঞ্জিনিয়ারবৃন্দ, অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী এবং প্রায় ১৮০ জন এতিম শিশু-কিশোর উপস্থিত ছিলেন। বিকেল থেকে শুরু হওয়া এই সান্ধ্য আয়োজনটি নবীন-প্রবীণ ইঞ্জিনিয়ার ও কোমলমতি এতিম শিশুদের উপস্থিতিতে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসির আরাফাত সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার এম এ হান্নান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ হাবিব উল্লাহ,বিশেষ অতিথি সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ উদ্দিন, আনোয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্বের সূচনা করেন। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট মোঃ ফজল আমিন,ইঞ্জিনিয়ার নুরুল আবছার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা এতিম শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ হাবিব উল্লাহ বলেন, আনোয়ারার আর্থ-সামাজিক উন্নয়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আনোয়ারার সার্বিক উন্নয়নে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে এবং এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে আব্দুল লতিফ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সবশেষে এতিম শিশু-কিশোরদের সঙ্গে একসাথে ইফতার করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং সংগঠন আইএ পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর