ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই চাঁদপুরের সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এরই মধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌর যুবদলের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ উজ্জল ফরাজী।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, তৃণমূল থেকে উঠে আসা মোঃ উজ্জল ফরাজী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি ছেংগারচর পৌর যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে তিনি একাধিকবার হয়রানির শিকার হন এবং একাধিকবার কারাগারে ছিলেন। কারাভোগ এবং কয়েকটি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্বের কারণে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। ব্যক্তিজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় বিশ্বাস রয়েছে। সেই আদর্শকে ধারণ করেই তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকন্ড চালিয়ে যাচ্ছেন। বার বার হামলা,মামলা,নির্যাতন ও কারাভোগের স্বিকার হলেও তিনি ককনও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় বিশ্বাস থেকে পিছপা হননি কখনও ।
উপজেলায় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি একজন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।তাছাড়া দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তিতে তিনি এগিয়ে রয়েছেন।
এদিকে তার সম্ভাব্য প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর ছেংগারচর পৌরসভার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে উৎসাহ ও আলোচনা তৈরি হয়েছে।
অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্বের ছেংগারচর মাধ্যমে পৌরসভার উন্নয়নে নতুন গতি আসতে পারে।
মোঃ উজ্জল ফরাজী বলেন, “পরিকল্পিত উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এই জনপদ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। নাগরিক সেবা নিশ্চিত করা এবং জনগণের সেবক হিসেবে সব সময় পৌরবাসীর পাশে থাকাই আমার মূল লক্ষ্য।” তিনি একটি আধুনিক পৌরসভার স্বপ্ন পূরণে জনবান্ধব মাদক মুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ইভটিজিং মুক্ত পৌরসভা বিনির্মাণে তরুণ নেতৃত্ব উজ্জ্বল ফরাজী পৌরবাসীর দোয়া প্রার্থী।