শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল।

হাসিনা সরকার দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার প্রমাণ আমাদের পিরোজপুর জেলা,যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। কোনরকম কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আমান উল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালাদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দেব নাথ, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান,ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, প্রধান শিক্ষক আবু নাসের ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিলন প্রমুখ।

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন মাদক সেবনকারীদের সনাক্ত করতে পিরোজপুর জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রপ টেস্টের ব্যবস্থা করা হবে যাতে মাদক সেবনকারী এবং মাদক কারবারীরা কোন ভাবে ছাড় না পায়।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নির্ভয়ে আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন আমার দলের কোন নেতাকর্মী আপনাদের কোন রকম হয়রানি করলে সাথে সাথে আমাকে অবহিত করবেন।
এ সময় তিনি আরো বলেন কোনরকম দুর্নীতির সাথে জড়িত হওয়া যাবে না ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। সকল কর্মকর্তা-কর্মচারীদের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে যথাসময়ে অফিসে আসার নির্দেশ প্রদান করে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল নয়টার পূর্বে অফিসে আসেন এবং তার কাজ শুরু করেন সুতরাং নাগরিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে সকলকে আন্তরিক হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন আপনারা সরকারি কোন দপ্তরে সময় নষ্ট করবে না এবং কোন প্রকার সালিশি ব্যবস্থার সাথে জড়িত হতে পারবেন না।
পরে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্দ্যেগে অসহায় ও দুস্থদের মাঝে সমাজ কল্যাণ বিভাগের অর্থিক অনুদানের চেক বিতরণ করেন, দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী। পৌর শহরের বিভিন্ন প্রকল্পের পরিদর্শন ও উদ্ধোধন করেন।


এই বিভাগের আরো খবর