বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

সুনামগঞ্জে জনদুর্ভোগ লাঘবে আধুনিক যাত্রী ছাউনি ‘মেঘবাড়ী’র উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

​সুনামগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত পয়েন্ট লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক যাত্রী ছাউনি ‘মেঘবাড়ী’।

বুধবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাউনিটির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ​খেয়া পারাপারের অপেক্ষায় থাকা শিক্ষার্থী, নারী, শিশু এবং বয়োবৃদ্ধদের রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

​উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “লঞ্চঘাট এলাকায় অবৈধ স্থাপনার কারণে সাধারণ মানুষ ও হাজারো শিক্ষার্থীর চলাচলে চরম বিঘ্ন ঘটত। আমি কথা দিয়েছিলাম, এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি আধুনিক ছাউনি নির্মাণ করব। অত্যন্ত অল্প সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত।”

​তিনি আরও বলেন, “পূর্ব ইব্রাহীমপুরবাসীর জন্য এটি ঈদের উপহার। এখন থেকে রোদ, বৃষ্টি বা ঝড়ের সময় যাত্রী ও রোগীদের আর খোলা আকাশের নিচে কষ্ট করতে হবে না। এই স্থাপনাটি এখন থেকে গ্রামবাসীর সম্পদ।”

​পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পালের সঞ্চালনায় ও প্রবীণ সাংবাদিক আকরাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ও অতিরিক্ত জেলা প্রশাসক​ অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক​মতিউর রহমান, সহকারী প্রকৌশলী​ মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েস।

​এছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও পূর্ব ইব্রাহীমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আকরাম উদ্দিন।

​জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই স্থাপনাটি জনগণের সেবার জন্য। কেউ যদি এখানে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা নোংরা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি স্থানীয় বাসিন্দাদের এই আধুনিক স্থাপনাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং সঠিক রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।

​দীর্ঘদিন পর এই খেয়াঘাটে বসার সুব্যবস্থা হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। স্থানীয় এক শিক্ষার্থী জানান, “আগে বৃষ্টির সময় বই-খাতা নিয়ে ভেজা ছাড়া উপায় ছিল না, এখন মেঘবাড়ীর নিচে আমরা নিরাপদে দাঁড়াতে পারব।”


এই বিভাগের আরো খবর