বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

সাতখামাইর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর গণকবর ও বধ্যভূমিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ১২ জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন।

স্মৃতিচারণে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদার বাহিনী সাতখামাইর এলাকায় নির্মম নির্যাতন চালিয়ে দুই নারীসহ ১২ জন নিরীহ মানুষকে হত্যা করে। পরে তাদের গ্রামের রেললাইনের পাশে একই স্থানে গণকবর দেওয়া হয়, যা আজও সেই বর্বরতার সাক্ষ্য বহন করছে।

নিহতদের মধ্যে এক নববধূও ছিলেন, যাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়। ঘটনাটি মুক্তিযুদ্ধের সময়কার নৃশংসতার এক মর্মান্তিক উদাহরণ হিসেবে স্মরণ করা হয়।

সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, যারা স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে, তারা ইতিহাসকেই অস্বীকার করে। সাতখামাইরের এই গণকবর আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগের জ্বলন্ত প্রমাণ।

গণকবরে শায়িত শহীদদের মধ্যে রয়েছেন আলী মুনসুর, আব্দুল বাতেন, আজম আলী, ইছব আলী, আব্দুস ছাত্তার, ইসমাইল হোসেন, ছনা পাগলা, আব্দুল লতিফ, আতর আলী, হানিফ মিয়া, ছালেহা বেগম ও রুকিয়া বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, তেলিহাটী ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম বন্ধুকশীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।


এই বিভাগের আরো খবর