বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

“BNP NETWORK” কে কেন্দ্র করে বিএনপির বিজিএন তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

নাবিলা আফরিন, হালুয়াঘাট (ময়মনসিংহ)
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:৩২ অপরাহ্ন

দেশব্যাপী তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় বাড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশেষায়িত নেটওয়ার্ক “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)” নিরলস কাজ করে যাচ্ছে। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্কটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে।

নেটওয়ার্কটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিজিএন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কেন্দ্রীয় বার্তা দ্রুত সময়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিএনের কার্যক্রমের অন্যতম মাধ্যম “বিএনপি নেটওয়ার্ক ” নামের একটি কেন্দ্রীয় ফেসবুক পেজ। এর পাশাপাশি দেশের প্রতিটি সংসদীয় আসনভিত্তিক আলাদা পেজও পরিচালিত হচ্ছে। যেমন “বিএনপি নেটওয়ার্ক সিলেট -১”। এসব পেজে দলের নীতিনির্ভর কন্টেন্ট, রাজনৈতিক অবস্থান এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রচারণা চালানো হয়। রিপোর্টটি প্রস্তুত করার সময় পর্যন্ত “বিএনপি নেটওয়ার্ক” নামক কেন্দ্রীয় পেজটিতে প্রায় ৩১ হাজার ফলোয়ার রয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে আরও জানা যায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গড়ে ওঠা এই নেটওয়ার্কটি শুধু প্রচারণায় সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায়ও সক্রিয় ভূমিকা রাখছে। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য সংগ্রহ করে তা দ্রুত সময়ের মধ্যে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপপ্রচার ডিবাংক করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের নেটওয়ার্ক দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এই বিভাগের আরো খবর