মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কাউখালীতে তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট-বড় ৩৫টি ডিজেল,পেট্রোল, অকটেনের তেলের দোকানে চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় এই সংকটের কারণে বেশি দামে বিক্রি ও মজুদের অভিযোগ পেয়ে কাউখালী কলেজ মোড় এলাকায় সোমবার রাত ১২টায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ‘সাফিন ট্রেডার্স ’ নামের একটি তেলের দোকানে অভিযান চালিয়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ২০(খ) লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।
কাউখালীতে ছোট-বড় তেলের দোকানে পেট্রোল ও অকটেনের সংকট দেখিয়ে ১৫০ থেকে ১৮০ টাকা দামে বিক্রি করছে বলে ক্রেতারা অভিযোগ করেছে।
সুজন রায় বলেন, কাউখালী বাসস্ট্যান্ডে এক দোকানে গেলে প্রথমে বলে তেল নাই, পরে গাড়ী গল্লির ভিতরে নিতে বলে দাম জানতে চাইলে বলে ১৮০ টাকা প্রতি লিটার।
মাহমুদ হোসেন নামে এক গাড়ি চালক বলেন, আমি কাউখালীর দোকান থেকে ১৫০টাকা পেট্রোল কিনেছি। কাউখালির নাঙ্গলী গ্রামের কৃষক রাতুল বলেন জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করব কিন্তু দোকানে ডিজেল পাচ্ছি না।
ব্যবসায়ী মিরাজ বলেন, আমরা ঝালকাঠি ডিপু থেকে তেল সংগ্রহ করি কিন্তু চাহিদা বেশি থাকার কারণে ডিপো থেকে তেল দিতে পারছে না। এ কারণে পর্যাপ্ত তেল না থাকার কারণে দোকান অনেক সময় বন্ধ রাখতে হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, তেলের দোকানে থেকে অতিরিক্ত দাম ও মজুদের কোন ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালাচ্ছি।


এই বিভাগের আরো খবর