বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা বিএনপি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জ শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ট্রাফিক পয়েন্টে হক সুপার মার্কেটসহ অন্তত ১০টি দোকানে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ​৩১ মার্চ, মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষ থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন। সংসদ সদস্য বর্তমানে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে ঢাকায় অবস্থান করায় তাঁর বিশেষ নির্দেশনায় এই প্রতিনিধি দল পাঠানো হয়।

​পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং তিনি ঢাকা থেকে ফিরলেই ব্যক্তিগতভাবে এলাকাটি পরিদর্শন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী, আ ত ম মিসবাহ, নজরুল ইসলাম, নাদির আহমদ ও রেজাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মুর্শেদ আলম এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

​এর আগে গত সোমবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। চেম্বার সভাপতি মো. সামছুল হকের নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ১৫টি দোকানের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে চেম্বার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক, পরিচালক নূরুল হক, মোকাররম হোসেন, আমিনুল ইসলাম সেলিম ও আব্দুস সামাদ প্রমুখ।

​উল্লেখ্য, গত কয়েকদিন আগে শহরের ব্যস্ততম ট্রাফিক পয়েন্টে হক সুপার মার্কেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ১০ থেকে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বর্তমানে অগ্নিকাণ্ডের কারণ ও চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

​অগ্নিকাণ্ডের শিকার ব্যবসায়ীরা জানান, হঠাৎ লাগা এই আগুনে তাদের দীর্ঘদিনের পরিশ্রমের পুঁজি হারিয়ে গেছে। এই মুহূর্তে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের জোরালো সহযোগিতা তাদের জন্য অত্যন্ত জরুরি।


এই বিভাগের আরো খবর