বুধবার, ২৭ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

হাওরে দুর্নীতির বাঁধ: সুনামগঞ্জে ফুঁসে উঠেছে কৃষক, পাউবো ও প্রশাসনের বিরুদ্ধে গণ-সমাবেশ

প্রীতম দাস, সুনামগঞ্জ
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দোয়ারাবাজার ও ছাতক।

“হাওর ও নদী রক্ষা আন্দোলন”-এর ব্যানারে আয়োজিত পৃথক দুটি গণ-সমাবেশে বক্তারা হুংকার দিয়ে বলেছেন, “অরক্ষিত বাঁধ আর অপরিকল্পিত প্রকল্পের নামে কৃষকের চোখের পানি ঝরানো আর সহ্য করা হবে না।”

​বৃহস্পতিবার (২ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে দোয়ারাবাজারের পশ্চিম বাংলাবাজার এবং বিকেলে ছাতকের জাউয়াবাজারে এই বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কৃষক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাওর রক্ষা বাঁধের জন্য পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন থেকেই দুর্নীতির বীজ বপন করা হয়েছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবে পকেট কমিটি গঠন, অতিরিক্ত বরাদ্দ এবং অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়েছে।

​বক্তারা বলেন, “আমরা পিআইসি পরিদর্শন করে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দুর্নীতিবাজদের আড়াল করার চেষ্টা চলছে।”

​সমাবেশে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অকাল বৃষ্টিতে ফসল তলানি। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাউবোর অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধের কারণে সুনামগঞ্জের হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ঘাম ঝরানো ধান ঘরে তোলা নিয়ে এখন চরম শঙ্কার মুখে লাখো কৃষক। এই ক্ষয়ক্ষতির জন্য সরাসরি পাউবো ও প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

​সকালে দোয়ারাবাজার উপজেলার যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এমরাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন। স্বাগত বক্তব্যে আবু তাহের মিসবাহ দুর্নীতির শ্বেতপত্র তুলে ধরেন।

​বিকেলে ছাতক উপজেলার আহ্বায়ক দিলোয়ার হোসেন-এর সভাপতিত্বে জাউয়াবাজারে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন উজ্জীবক সুজন তালুকদার। সেখানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নের কয়েকশ’ ভুক্তভোগী কৃষক অংশ নেন।

​এ গণ সমাবেশে বক্তারা তিন দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, বাঁধ নির্মাণে দুর্নীতির সাথে জড়িত পিআইসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। সুনামগঞ্জ থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। অপরিকল্পিত বাঁধের কারণে যে কৃষকদের ফসল তলিয়ে গেছে, তাদের সরকারিভাবে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।
​সমাবেশ শেষে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হয়, তবে সুনামগঞ্জের সাধারণ কৃষকদের সাথে নিয়ে পাউবো ও জেলা প্রশাসন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

“হাওর আমাদের জীবন, আমাদের বেঁচে থাকার রসদ। সেই হাওরের ফসল রক্ষার নামে যারা পকেট ভারী করছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। আমরা কৃষকের অধিকার আদায়ে শেষ পর্যন্ত মাঠে থাকব।” > — মো. রাজু আহমেদ, সভাপতি, হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটি।


এই বিভাগের আরো খবর