বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

কক্সবাজার প্রতিনিধি
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্থানীয় সংসদ সদস্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) কক্সবাজার-৩ (সদর-ঈদগাঁও-রামু) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল-এর হাতে এ স্মারকলিপি তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, দেশের ৫৬ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসমূহ জাতীয়করণ, অভিন্ন বেতন কাঠামো প্রণয়ন এবং একীভূত পরিচালন নীতিমালার দাবিতে গত ২ এপ্রিল জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন সংসদ সদস্যের হাতে স্মারকলিপি তুলে দেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ শেষে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল শিক্ষক-কর্মচারীদের আশ্বস্ত করেন, তিনি দ্রুত প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি প্রতিষ্ঠানটির জাতীয়করণের পক্ষে একটি সুপারিশপত্র (ডিও লেটার) প্রদান করেন।

তিনি আরও বলেন, কক্সবাজার ডিসি কলেজের জাতীয়করণসহ সার্বিক উন্নয়নে তিনি সবসময় পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

উল্লেখ্য, কক্সবাজার ডিসি কলেজ (EIIN: ১৩৮৯৭৯, কলেজ কোড: ৪৪৫২) জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলে পর্যটন নগরী কক্সবাজারে উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে। একই সঙ্গে জেলার মেধাবী শিক্ষার্থীরা স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষার সুযোগ পাবে। তাই দ্রুত জাতীয়করণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর