বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

সন্ত্রাস ও চাঁদাবাজিতে বিপর্যস্ত সাম্পান শ্রমিকরা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

কর্ণফুলী নদীতে তেলবাহী লাইটার জাহাজে কর্মরত শ্রমিকদের পারাপার সেবায় নিয়োজিত সাম্পান শ্রমিকরা তাদের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন।

এ পরিস্থিতিতে নিজেদের অধিকার রক্ষায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাঙ্গারচর ও পতেঙ্গা ওয়েল ট্যাংকার কর্মচারী পারাপার সাম্পান শ্রমিক ইউনিয়নের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। সংগঠনটি একটি সরকার স্বীকৃত শ্রমিক সংগঠন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্ণফুলী নদীর ৭ নম্বর ঘাট থেকে ১১ নম্বর ঘাট পর্যন্ত দীর্ঘদিন ধরে সাম্পান শ্রমিকরা তেলবাহী লাইটার জাহাজে কর্মকর্তা-কর্মচারীদের পারাপার এবং জাহাজের রশি বাঁধার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে তাদের পূর্বপুরুষরা এই পেশায় নিয়োজিত ছিলেন এবং বর্তমানে তারাই সেই ধারাবাহিকতা বজায় রাখছেন।

শ্রমিকদের দাবি, পদ্মা, মেঘনা, যমুনা, আরএম-৩ ও আরএম-৪সহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইটার জাহাজে তারা নিয়মিত সেবা দিয়ে থাকেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পেশায় প্রতিদিন নদীর উত্তাল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করতে হয়। এই পেশার ওপর নির্ভরশীল প্রায় ৩০০টি পরিবার, যেখানে প্রায় এক হাজার শ্রমিক ও তাদের স্বজনের জীবিকা জড়িত।

তবে সম্প্রতি “খাজা শিপিং লাইন (রায়হান এন্টারপ্রাইজ) সি লিঃ” নামের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট তাদের এই বৈধ পেশায় অবৈধ হস্তক্ষেপ শুরু করেছে বলে অভিযোগ করা হয়। শ্রমিক নেতারা বলেন, ওই সিন্ডিকেট শ্রমিকদের কাজে বাধা প্রদান, জোরপূর্বক চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন, শ্রমিকদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নিয়ে যাচ্ছে, শ্রমিকদের ধরে নিয়ে ইলেক্ট্রনিক শর্ট দিচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এমনকি শ্রমিকদের ‘তেল চোর’ আখ্যা দিয়ে অপমান করা হচ্ছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে রায়হান, মো. শাহানুর ও সাজ্জদসহ ১০-১২ জনকে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে জোরপূর্বক কাজ বন্ধের চেষ্টা, নিয়মিত চাঁদা দাবি, শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকি এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগে একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন এবং স্থানীয় প্রশাসন, ইপিজেড থানা, নৌ-পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং শ্রমিকদের ওপর চাপ ও হুমকি বেড়েই চলেছে। এ প্রেক্ষাপটে শ্রমিক ইউনিয়ন পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়নের সভাপতি মো. রফিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর