শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

এস আর শাহ্ আলম,বেড়া (পাবনা)
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:০৯ অপরাহ্ন

পাবনা বেড়া উপজেলার যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গরুর বিষ্ঠা বা গোবর মেলা ও শুকানোর কারনে পচাঁ দূর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে এবং সেইসাথে সিসি ব্লকের ক্ষতি সাধিত হচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ থেকে শুরু হয়ে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের সীমানা হয়ে কৈটোলা ইউনিয়নের মাছখালী পর্যন্ত প্রায় সাত কি:মি: এলাকা যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্প। তৎকালীন ২০০৪-২০০৫অর্থ বছর পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও তত্ত্বাবধানে তৎকালীন বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকাকালীন প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির কাজ শেষে উদ্বোধনের কিছুদিন পর থেকেই ওইসব প্রকল্প এলাকার অধিকাংশ মানুষ খুব আরাম আয়েশে সিসি ব্লক বিছানো নদীর ঘাটে যমুনা নদীতে গোসল করাসহ রান্না-বান্নার জন্য নদীর পানি ব্যবহার করতে থাকে। এলাকাবাসী অভিযোগ করে বলেন বেশ কয়েক বছর ধরে ওইসব প্রকল্প এলাকার গো-খামারীরা সিসি ব্লক বিছানো প্রকল্পের ঢালে গ্রাম অঞ্চলের মাটির চুলায় জ্বালানি হিসেবে ব্যবহৃত গরুর বিষ্ঠা বা গোবর দিয়ে তৈরিকৃত ঘষি শুকানোর জন্য দখল করে নিয়েছে। যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের সাত কি:মি: এলাকার প্রায় অধিকাংশ জায়গায় সিসি ব্লকের ঢালে গোবর মেলা ও শুকানোর কারনে পরিবেশ দূষিত হচ্ছে এবং সিসি ব্লকের ক্ষতি সাধিত হচ্ছে। গোবর শুকানোর কারনে নদীতে গোসল করতে আসা মানুষ নদীর পাড়ে সিসি ব্লক দ্বারা তৈরি রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারী এবং দেশের বিভিন্ন এলাকা থেকে নদীর প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে আসা শত শত ভ্রমণ পিপাসুরা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ওইসব রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজন অনেক সময় গোবরের পচা দূর্গন্ধে নাক চেপে চলাচল করতে দেখা গেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরকার বলেন, তার ইউনিয়ন এলাকায় যমুনা নদী পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর শুকানোর ব্যাপারে স্থানীয় গো-খামারীদেরকে মৌখিকভাবে একাধিক বার নিষেধ করা সত্বেও গো-খামারিরা তা মানছেন না।হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক এমএ সালাম মোল্লা এ প্রতিবেদককে জানিয়েছেন, তার এলাকা পেচাকোলা নদীর ঘাটে এসে গোসল করাসহ বাসা বাড়ি, হোটেলের রান্নাবান্নার পানি বিভিন্ন এলাকা থেকে লোকজন নিতে আসে এবং গরমের স্বস্তি পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে অনেকেই চলতি নদীর পানিতে গোসল করার জন্য এসে থাকে।এছাড়া নদীর সংলগ্ন একাধিক স্থানে মসজিদ থাকায় মুসল্লিরা নামাজ আদায় করার জন্য নদীর ঘাটে অজু করতে আসে। আবার জেলার দূরদূরান্ত থেকে নদীর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে শত শত দর্শনার্থীরা ঘুরতে আসে তাছাড়া এসব এলাকায় যমুনা নদীর পারাপারে এবং আরিচা যাতায়াতে ছোট ছোট একাধিক নৌঘাট থাকায় ওই সব ঘাট এলাকায় গোবর মেলা বা শুকানোর কারণে মুসল্লীরা সহ দেশের দূরদূরান্ত থেকে ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা গোবরের পচাঁ দুর্গন্ধে অনেকেই বিব্রত বোধ করে থাকে। অপরদিকে নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় অধিকাংশ গো- খামারিদের বাড়িতে পর্যাপ্ত খোলামেলা জায়গা না থাকায় প্রকল্পের ঢালে এসে গোবর মেলা বা শুকানোর কাজ করে বলে একাধিক গো- খামারি এ প্রতিবেদককে জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর