বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী পুলিশি হেফাজতে সিরাজগঞ্জের নদীর পাশ থেকে মরদেহ উদ্ধার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ক্রয় সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত -জরুরি ভিত্তিতে জ্বালানি তেল কিনবে সরকার আমতলীতে ১২ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল সার ও বীজ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসো. ময়মনসিংহের সভাপতি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক চন্দন পাঁচ পলিশ সুপারকে বদলী এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে :ইউএনও প্যাশন থেকে প্রফেশন—ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা

মাসুম খান,ঝালকাঠি
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনে ঝালকাঠী’র পুত্রবধু শাম্মী আক্তার মনোনীত হওয়ায় ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে স্থান করে নিয়েছেন সাবেক সাংসদ, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক শাম্মী আক্তার। তিনি ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের কল্যাণকাঠী গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী এবং যুক্ত রাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ এর স্ত্রী। শাম্মী আক্তার সাবেক তুখোড় ছাত্রনেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজপথে সক্রিয় ভুমিকা এবং ছাত্র রাজনীতির নতুন ডাইমেনশনে ভুমিকা রাখায় তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা, আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসীকতা, জেল জুলুম নির্যাতন নিপিড়ন উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শের অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে সক্ষম হন শাম্মী আক্তার ।

তিনি পুর্বে সাংসদ ছিলেন এবং একজন দক্ষ সাংসদ হিসাবে বিএনপি’র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ বিএনপি নীতি নির্ধারনী ফোরামের আস্থা অর্জন করতে সক্ষম হন। তার এই ধারাবাহিকতায় বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক পদে অধিষ্ঠিত হন। ঝালকাঠীর সন্তান বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ তার সহধর্মীনি শাম্মী আক্তার এর রাজনৈতিক পথচলায় সাহস জুগিয়েছেন, ভরসা দিয়েছেন এবং সামনে এগিয়ে যেতে সহযোগিতার হাত করেছেন প্রসারিত। বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ বলেন” আমার স্ত্রী সাবেক সাংসদ শাম্মী, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি থেকে মননীত হওয়া নিসন্দেহে ঝালকাঠি বিএনপি পরিবার এবং জেলা বাসীর জন্য আনন্দের খবর। বিএনপির সিনিঃ যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ চুড়ান্ত তালিকায় তার নাম ঘোষণার সাথে সাথে আমার নিজ জেলা ঝালকাঠি বিএনপি পরিবার এবং জনসাধারণ যে উচ্ছাস প্রকাশ করেছে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে তাতে আমি এবং আমার স্ত্রী সকলের কাছে কৃতজ্ঞ।

বিএনপি’র প্রকাশিত তালিকায় মোশাররফ হোসেন সবুজ এর পাশবর্তী ইউনিয়নের মেয়ে ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেবা আমিন খান এবং এনসিপি জামায়াতে জোট থেকে ঝালকাঠির মেয়ে ডাঃ মাহামুদা মিতু এর নাম প্রকাশিত হওয়ার সাথে সাথে ঝালকাঠি’র পুত্র বধু শাম্মী আক্তার এর নাম আসায় জেলায় তিন জন নারী সাংসদ হওয়ায় ঝালকাঠী বাসীর মধ্যে উচ্ছাস উদ্দিপনা আরো বেশি দেখা যায়। শাম্মী আক্তার এর নিজ এলাকার পাশাপাশি শশুর বাড়ী ঝালকাঠির উন্নয়নে নীতি নির্ধারনী ফেরামে তিনি কথা বলবেন এমনটাই প্রত্যাশা করেন ঝালকাঠিবাসী।


এই বিভাগের আরো খবর