মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন সুনামগঞ্জে প্রকৃতি-বিপর্যয়: ফসল বাঁচাতে দিশেহারা কৃষক মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু ১৭ মে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আবুল কালাম নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ: ইসি জামালপুরের ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত ময়মনসিংহ সদরে নতুন ইউএনও আরিফুল ইসলামের যোগদান জীবাশ্ম জ্বালানি ছাড়ার দাবিতে দেশজুড়ে কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম এবং REACTS IN প্রকল্পের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন।
সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে ঠাকুরগাঁও জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন। এছাড়া জেন্ডার, প্রতিবন্ধিতা ও সামাজিক অন্তর্ভুক্তি (জিইডিএসআই) বান্ধব গ্রিন স্কুল বিষয় উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং এবং REACTS IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার। অনুষ্ঠানে প্রকল্পের আওতাধীন জেলার নির্বাচিত ৪২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় জেন্ডার বান্ধব নীতিমালা অনুসরণ করে কীভাবে পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন এ উদ্যোগের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এ কার্যক্রম শিক্ষা ব্যবস্থার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং সময়োপযোগী। তিনি শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করে কর্মসূচিটির টেকসই বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত শিক্ষা কার্যক্রমের মনিটরিংয়ের সাথে এই কর্মসূচির মানদণ্ড সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তাগণসহ উপস্থিত বক্তারা বলেন, একটি টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ‘REACTS IN’ প্রকল্পের প্রজেক্ট অফিসার মারুফা খাতুনসহ জেলা শিক্ষা অফিসের প্রতিনিধিসহ জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ।


এই বিভাগের আরো খবর